গাজীপুর কণ্ঠ ডেস্ক : নিখোঁজের ছয়দিন পর বন থেকে মুনিয়া আক্তার (৫) নামে এক শিশু মাথা ও হাত-পা বিচ্ছিন্ন অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার মনিপুর এলাকা থেকে শিশুর লাশ উদ্ধার করা হয়।
নিহত মুনিয়া মনিপুর মধ্যপাড়া এলাকার মো. মুনজুরুল ইসলাম মেয়ে।
জয়দেবপুর থানার এসআই আব্দুল বাতেন জানান, গত ১০ নভেম্বর মুনিয়া বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয়। সম্ভব্য বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে পরদিন এ ব্যাপারে জয়দেবপুর থানায় সাধারণ ডাইরি করে তার পরিবার।
এদিকে শনিবার সকালে মনিপুর এলাকার বনের ভেতর শিশুর লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়।
এসআই বাতেন আরো বলেন, নিহত শিশুর মাথা ও হাত-পা বিচ্ছিন্ন অবস্থায় পড়ে ছিল। ধারণা করা হচ্ছে তার গলা কেটে হত্যার পর বনের ভেতর ফেলে যায় দুর্বৃত্তরা।