গাজীপুরের ১২ জনসহ সরাদেশে নতুন করে রোগী শনাক্ত ১৮২, মারা গেছেন ৫

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুরের ১২ জনসহ সরাদেশে নতুন করে করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছেন ১৮২ জন।

এখন পর্যন্ত মোট শনাক্ত রোগী ৮০৩।

গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৫ জন।

সারাদেশে মোট মারা গেছেন ৩৯ জন।

গত ২৪ ঘন্টায় মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫৭০ জন।

এছাড়া স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, নতুন তিনটি কোয়ারেন্টিন সেন্টার তৈরি হচ্ছে একটি বসুন্ধরা কনভেনশন সেন্টার, নর্থ সিটি করপোরেশনের পুরোনো ভবন ও ডিয়াবাড়িতে পুরোনো ভবন।

নতুন হাসপাতাল নেয়ার কার্যক্রম শুরু হয়েছে।

বিশেষ করে বেসরকারি হাসপাতাল তালিকাভূক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রী।

হাসপাতালে লাখ লাখ লোকের চিকিৎসা কোনো দেশ দিতে পারেনা বলছেন স্বাস্থ্যমন্ত্রী।

অপরদিকে ‘আইইডিসিআর’ সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় নতুন করে ১২ জনসহ গাজীপুরে মোট ৩৫ জন শনাক্ত হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘন্টায় গাজীপুর সদরে ৪, শ্রীপুরে ৫ কালীগঞ্জে ৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

এর আগে গাজীপুর মোট ২৩ জন করোনাভাইরাস আক্রান্ত হয়েছিলেন। এর মধ্যে কালীগঞ্জের ৫ জন, কাপাসিয়ার ৯ জন,  গাজীপুর সদরের ৮ জন এবং একজন প্রবাসী।

 

এ সংক্রান্ত আরো জানতে…..

গাজীপুরের ২৩ জনসহ সারাদেশে করোনায় আক্রান্ত ১৩৯ জন, মৃত ৪ জন