কালীগঞ্জে নার্সসহ আরো ২ জন করোনা পজেটিভ, মোট ৩৯ জন

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে প্রতিদিনই বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। এক নার্সসহ নতুন করো আরো দুইজন (কোভিড-১৯) করোনা পজেটিভ (আক্রান্ত) শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ৩৯ জন করোনা পজেটিভ (আক্রান্ত) শনাক্ত হলো।

নমুনা পরীক্ষার পর শুক্রবার (১৭ এপ্রিল) রাতে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) থেকে রিপোর্ট আসলে নতুন করে আরো ২ জন করোনা পজেটিভ বলে জানা যায়।

গাজীপুর জেলা সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দ।

নতুন করো আক্রান্ত দুইজন মধ্যে রয়েে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নার্স ও এক নারী কর্মী।

এর আগে ১৬ এপ্রিল পর্যন্ত কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ছয়জন চিকিৎসকসহ ১২ জন ও কালীগঞ্জে কর্মরত ডিএসবি’র এক এসআইসহ মোট ৩৭ জন করোনা পজেটিভ (আক্রান্ত) শনাক্ত হয়েছিল।

 

এ সংক্রান্ত আরো জানতে………..

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১১ ও থানার ১ জনসহ ২৩ জন করোনা পজেটিভ

কালীগঞ্জে এক শিশুসহ নতুন করে পাঁচজনের করোনা শনাক্ত, আইসোলেশনে পাঠাতে বিলম্ব?

কালীগঞ্জে এক চিকিৎসক ‘করোনা’ পজেটিভ

কালীগঞ্জে ‘বহিরাগতরাই’ ছড়াচ্ছে করোনাভাইরাস; স্বামী-স্ত্রীসহ আরো তিনজন আক্রান্ত

কালীগঞ্জে পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত

গাজীপুরে হোম কোয়ারেন্টাইনে থাকা তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক করোনা পজেটিভ