গাজীপুরে কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালের আইসোলেশনে দুই রোগীর মৃত্যু

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুর কোভিড-১৯ ডেডিকেটেড শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ইউনিটে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন দুই রোগীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) দুই ঘন্টার ব্যবধানে ওই দুই রোগী মারা গেছেন।

সত্যতা নিশ্চিত করেছেন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মো: রফিকুল ইসলাম।

মৃত ব্যক্তিদের মধ্যে একজন পশ্চিম জয়দেবপুর এলাকার বাসিন্দা এক ব্যবসায়ী (৪৯) অপরজন গাজীপুর সদর উপজেলার পিরুজালী এলাকার এক গৃহবধু (৬৫)।

হাসপাতাল সূত্রে জানা যায়, করোনা উপসর্গ নিয়ে পশ্চিম জয়দেবপুর এলাকার ওই বাসিন্দা (২২ জুন) রাত ৯ টার দিকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি হন। বৃহস্পতিবার (২৫ জুন) বেলা পৌণে ১১ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। এছাড়াও পিরুজালী এলাকার এক গৃহবধু করোনা উপসর্গ নিয়ে গত ২৩ জুন সকাল সাড়ে ৯ টার দিকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি হন। বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে তিনিও চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

কোভিড-১৯ ডেডিকেটেড শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মো: রফিকুল ইসলাম বলেন, জ্বর, কাশি ও শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ওই রোগী হাসপাতালের আইসোলেশন ইউনিটে মারা যান। মৃত রোগীদের নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষার রিপোর্ট এখানো পাওয়া যায়নি।

 

আরো জানতে……

গাজীপুরে কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালের আইসোলেশনে রোগীর মৃত্যু

গাজীপুরে কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালের আইসোলেশনে ব্যবসায়ীর মৃত্যু

কোভিড-১৯: নমুনা দিয়ে রিপোর্ট পাওয়ার আগেই হাসপাতালে চিকিৎসাধীন রোগীর মৃত্যু!

কোভিড-১৯ : গাজীপুরে ৪ ঘন্টার ব্যবধানে হাসপাতালে ৩ রোগীর মৃত্যু!

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতলের আইসিইউতে রোগীর মৃত্যু

গাজীপুর কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে পঞ্চম রোগীর মৃত্যু

কোভিড-১৯ : শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেলের আইসোলেশনে এক রোগীর মৃত্যু

গাজীপুরে হাসপাতালে ভর্তির দুই ঘন্টা পর কোভিড-১৯ শনাক্ত আরেক রোগীর মৃত্যু

গাজীপুরে হাসপাতালে ভর্তির দেড় ঘন্টা পর কোভিড-১৯ আক্রান্ত রোগীর মৃত্যু