কালীগঞ্জে মোবাইল কোর্টের মাধ্যমে ৪ জনকে জরিমানা ও এক মুদি দোকান সিলগালা

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে ’রেড জোন’ ঘোষিত অঞ্চলে (পৌরসভার ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড) স্বাস্থ্যবিধি অমান্য করার দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে ৪ জনকে ৩ হাজার টাকা জরিমানা এবং দোকান খোলা রেখে লোকসমাগম করায় একটি মুদি দোকান সিলগালা করে দিয়েছে উপজেলা প্রশাসন।

শনিবার (২৭ জুন) দিনব্যাপী অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়েছে

মোবাইল কোর্ট পরিচালনা করেছেন কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনা আক্তার।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কালীগঞ্জ পৌরসভায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক গত ১২ জুন রাত ১২টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পৌরসভার ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডকে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে ‘রেড জোন’ (লকডাউন) ঘোষণা করে একটি গণবিজ্ঞপ্তি জারি করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিবলী সাদিক। এরপর ১৩ জুন থেকে উপজেলা ও জেলা প্রশাসনের সমন্বয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে শনিবার দিনব্যাপী পৌরসভার ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে মোবাইল কোর্ট পরিচালনা করে সরকারি নির্দেশনা অমান্য করে ’রেড জোন’ ঘোষিত অঞ্চলের বিভিন্ন স্থানে মাস্ক না পরে বাড়ির বাহিরে অবস্থান করা, দোকান খোলা রেখে লোকসমাগম করা এবং বিনা কারণে ঘোরাফেরা করে স্বাস্থ্য বিধি অমান্য করার দায়ে ৪ জনকে জরিমানা ৩ হাজার টাকা জরিমানা এবং একটি মুদি দোকান সিলগালা করে দেওয়া হয়েছে।

কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনা আক্তার বলেন, ‘কালীগঞ্জে ’রেড জোন’ ঘোষিত অঞ্চলে অভিযান পরিচালনা করে স্বাস্থ্য বিধি অমান্য করার দায়ে ‘সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ, নির্মূল) আইন, ২০১৮’ অনূ্যায়ী ৪ জনকে ৩ হাজার টাকা জরিমানা এবং দোকান খোলা রেখে লোকসমাগম করার দায়ে একটি মুদি দোকান সিলগালা করে দেওয়া হয়েছে’।

উল্লেখ্য : এর আগে গত ১৩ জুন (শনিবার) থেকে ১৮ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত বিভিন্ন সময়ে পরিচালিত অভিযানে মোবাইল কোর্টের মাধ্যমে কালীগঞ্জের ’রেড জোন’ ঘোষিত অঞ্চলে (পৌরসভার ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড) স্বাস্থ্যবিধি অমান্য করার দায়ে ৬ দিনে ২৮ জনকে ৩৪ হাজার ৫৫০ টাকা জরিমানা করেছে প্রশাসন।

আরো জানতে…………..

কালীগঞ্জে ’রেড জোন’ ঘোষিত অঞ্চলে স্বাস্থ্যবিধি অমান্য: ৬ দিনে ২৮ জনকে জরিমানা

কালীগঞ্জে ‘স্বাস্থ্যবিধি অমান্য’ করার দায়ে ৮ জনকে জরিমানা

কালীগঞ্জে রেড জোনে ‘স্বাস্থ্যবিধি’ অমান্য করায় ১৬ হাজার টাকা জরিমানা

কালীগঞ্জে ’রেড জোন’ ঘোষিত অঞ্চলে স্বাস্থ্য বিধি অমান্য: ১১ জনকে জরিমানা