গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে নিয়মিত ভাবে বেড়েই চলেছে কোভিড-১৯ শনাক্তের সংখ্যা। নতুন করে এক মাদ্রাসা শিক্ষক ও এমিগো বাংলাদেশ লিমিটেডের (এবিএল) আরও ৪ কর্মীসহ ২০ জন শনাক্ত হয়েছে। এই বৃদ্ধির জেরে কালীগঞ্জে মোট শনাক্তের সংখ্যা ৩২৯ জন। এই সংক্রমণ বৃদ্ধি উদ্বেগ বাড়াচ্ছে স্থানীয়দের।
কোভিড-১৯-শনাক্ত হয়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৮ জনের এবং সুস্থ হয়েছেন ১৮১ জন।
কোভিড-১৯ উপসর্গ থাকায় গত ৮ জুন ১৬ জন, ২৮ জুন একজন এবং ২৯ জুন ৩ জন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিয়েছিলেন।
বুধবার (১ জুলাই) সর্বশেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী এ তথ্য জানা গেছে।
কোভিড-১৯ শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দ।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা প্রশাসন ও কোভিড-১৯ শনাক্তদের সূত্রে জানা গেছে, নতুন করে কোভিড-১৯ শনাক্তের মধ্যে রয়েছে, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন (৫০)। পৌরসভার ‘লাল এলাকা’ ঘোষিত এলাকার ৮ জন। এর মধ্যে রয়েছে ৫ নং ওয়ার্ডের বালীগাঁও গ্রামের বসবাসরত এক শিশু (৫), মসজিদের ইমাম একজন (৬৫), কৃষিকাজ করেন এমন একজন (৩৪) এবং পার্শ্ববর্তী পলাশ উপজেলার ডাঙ্গায় অবস্থিত আরএফএল গ্রুপে সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত একজন (৩৫)। একই ওয়ার্ডের বড়নগর রোড এলাকায় বসবাসরত এক পরিবারের তিনজন এবং ৬ নং ওয়ার্ডের চৌড়া গ্রামের এক তরুণ (১৭)।
পৌরসভার উত্তর ভাদার্ত্তী এলাকার একজন (৪৬) এবং মূলগাঁও এলাকার একজন (৪০)।
বাহাদুরসাদি ইউনিয়নের খলাপাড়া এলাকায় অবস্থিত এমিগো বাংলাদেশ লিমিটেডে (এবিএল) কর্মরত ৪ কর্মী। তারা সকলেই শ্রমিক হিসেবে কর্মরত।
তুমুলিয়া ইউনিয়নের দক্ষিণসোম এলাকায় বসবাসরত একজন মাদ্রাসা শিক্ষক (৬০) এবং টিউরী গ্রামের এক নারী (৩১)।
জাঙ্গালিয়া ইউনিয়নের শাইলদিয়া গ্রামের এক যুবক (২৫) ও জাঙ্গালিয়া গ্রামের এক নারী (৪০)
মোক্তারপুর ইউনিয়নের ডেমরা গ্রামের একজন এনজিও কর্মী (৩৫)।
কোভিড-১৯ শনাক্তরা উপসর্গ থাকায় গত ৮ জুন ১৬ জন, ২৮ জুন একজন এবং ২৯ জুন ৩ জন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিয়েছিলেন। কোভিড-১৯ পজেটিভ শনাক্তের বিষয়টি বুধবার (১ জুলাই) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে তাঁদের জানানো হয়েছে।
কোভিড-১৯ শনাক্ত এমিগো বাংলাদেশ লিমিটেডে (এবিএল) কর্মরত ওই ৪ কর্মী নিজেরাই তাঁদের কর্মস্থল ও পদবির বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে আরো জানা যায়, সর্বশেষ ২০ জনসহ কালীগঞ্জে মোট ৩২৯ জন কোভিড-১৯ শনাক্ত হয়েছে। ৩০ জুন পর্যন্ত কালীগঞ্জে একজন সহকারী কমিশনার (ভূমি), কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাসহ ৭ জন চিকিৎসক, ইউপি চেয়ারম্যান ১ জন, পুলিশ সদস্য ১৯ জন, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের ৭ জন, ৩ জন শিক্ষক, বাহাদুরসাদী ইউনিয়নের পরিষদের দুই সদস্য (মেম্বার), হা-মীম গ্রুপে কর্মরত দুইজন কর্মকর্তা, প্রাণ-আরএফএল গ্রুপের একজন, নাভানা পাইপ ও প্লাস্টিক কারখানার ৬ জন, এমিগো বাংলাদেশ লিমিটেডের (এবিএল) ১৬ শ্রমিক, সেভেন রিংস সিমেন্ট ফ্যাক্টরির ১ জন, সোনালী ব্যাংকের দুই কর্মকর্তাসহ কোভিড-১৯ শনাক্ত ৩২৯ জনের মধ্যে ২০৮ জন ‘করোনা মুক্ত’ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন। অপরদিকে ১১৫ জন হোম আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তাঁদের টেলিমিডিসিন সেবার মাধ্যমে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দ বলেন, ৩০ জুন পর্যন্ত মোট ২ হাজার ৪০৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে সর্বমোট ৩২৯ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছেন। এছাড়াও ৩ জন কোভিড-১৯ শনাক্ত হয়ে মারা গেছেন এবং ৩ জনের মৃত্যুর পর কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০৮ জন’।
আরো জানতে……..
কালীগঞ্জে নিয়মিত বেড়েই চলেছে কোভিড-১৯, আরও ১৯ জন শনাক্ত, উদ্বেগ বাড়াচ্ছে
রেড জোন: কালীগঞ্জে কোভিড-১৯ শনাক্ত হয়ে ‘হোম আইসোলেশনে’ রোগীর মৃত্যু
কোভিড-১৯: নেগেটিভ থেকে পজেটিভ হয়ে অবসরপ্রাপ্ত এক কর্মরতার মৃত্যু, দাফন করেছে কোয়ান্টাম
কালীগঞ্জে ‘রেড জোন’ ঘোষিত অঞ্চলে কোভিড-১৯ শনাক্ত এক ব্যক্তির মৃত্যু
কোভিড-১৯ ‘পজেটিভ’ ছিলেন শিক্ষক, জানা গেল মৃত্যুর ২ সপ্তাহ পর, পিতাও মারা গেল আজ
কোভিড-১৯: আইসিইউতে চিকিৎসাধীন কালীগঞ্জের নারী নেত্রী আমেনা আক্তারের মৃত্যু
কালীগঞ্জে খ্রিস্টান বৃদ্ধের মৃত্যুর ৫ দিন পর জানা গেল কোভিড-১৯ পজেটিভ ছিলেন!