গাজীপুর কণ্ঠ ডেস্ক : কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ ইয়াসিন (৫০) নামে এক মোটরসাইকেল আরোহীর মূত্যু হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) সকালে কাপাসিয়া-মনোহরদী সড়কের উত্তরখাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ ইয়াসিন (৫০) কাপাসিয়া উপজেলার বাড়িষাব ইউনিয়নের চরবাগুয়া এলাকার মৃত সমীর উদ্দিনের ছেলে।তিনি বিমানবাহিনীতে জেনারেটর অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম বলেন, মঙ্গলবার সকালে মোটরসাইকেলযোগে মোহাম্মদ ইয়াসিন কর্মস্থলে যাচ্ছিলেন। পথে সকাল আনুমানিক সাড়ে ছয়টার দিকে উত্তরখামের এলাকায় অজ্ঞাত গাড়ির সাথে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে তার লাশ উদ্ধার করা হয়েছে।