গাজীপুর কণ্ঠ ডেস্ক : করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নেয়ার ১ মাস ১৭ দিনের মাথায় করোনা আক্রান্ত হলেন গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম। বর্তমানে তিনি হোম আইসোলেশনে রয়েছেন।
সোমবার (৪ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম নিজেই সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে রোববার (৪ এপ্রিল) চিকিৎসকদের পরামর্শ মতো তাঁর করোনা টেস্ট করানো হয়। পরে তাঁর করোনা রিপোর্ট পজেটিভ আসে।
জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম জানান, গত কয়েকদিন ধরেই শুকনা কাঁশি হচ্ছিল। দুইদিন জ্বরেও ছিলো। এসব লক্ষণ দেখা দিলে চিকিৎসকদের পরামর্শ রোববার শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে নমুনা পরীক্ষা জন্য দেয়া হয়। সন্ধ্যায় করোনা পজেটিভ রিপোর্ট আসে। এরপর থেকে আমি হোম আইসোলেশনে রয়েছি। পরিবারের অন্যদের নমুনাও পরীক্ষার জন্য দেয়া হয়েছে। তাদের রিপোর্ট এখনও পাইনি।
জানা যায়, গত ১৮ ফেব্রুয়ারি সহকর্মীদের নিয়ে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে জেলা প্রশাসক করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছিলেন।
গাজীপুরের সিভিল সার্জন মো. খাইরুজ্জামান ওই খবরের সত্যতা স্বীকার করে জানান, রোববারে (বিগত ২৪ঘন্টার) প্রকাশিত তথ্যে গাজীপুরে ২৭২জনের নমুনায় ৬৪ জনের মধ্যে করোনা পজেটিভ হয়। এ যাবৎ গাজীপুরে ৮হাজার ৩৭জন করোনায় আক্রান্ত হয়েছেন আর ৭হাজার ৩৬৬জন রোগমুক্ত হয়েছেন এবং ১৪১জন মারা গেছেন।