পশ্চিমবঙ্গে এগিয়ে তৃণমূল, পিছিয়ে মমতা

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে ভোটগণনা চলছে। একেবারেই প্রাথমিক প্রবণতা হলো, তৃণমূল এগিয়ে গেছে, তবে পিছিয়ে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

পশ্চিমবঙ্গে প্রাথমিকভাবে দেখা যাচ্ছে, তৃণমূল কংগ্রেস ২০২টি কেন্দ্রে এগিয়ে, বিজেপি ৮৯টি কেন্দ্রে এবং বাম জোট একটি কেন্দ্রে। প্রথম কয়েক রাউন্ডের গণনা থেকে কিছুই অনুমান করা যায় না। এখনো অনেক রাউন্ড গণনা বাকি। ফলে অনেক প্রাথমিক ফলই বদলে যেতে পারে। তবে তৃতীয় রাউন্ডের গণনার পর মমতা বন্দ্যোপাধ্যায় আট হাজারের বেশি ভোটে পিছিয়ে। তবে জেতার ব্যাপারে মমতা আশাবাদী।

তৃণমূল প্রায় পঞ্চাশ শতাংশ ভোট পেয়েছে। বিজেপি পেয়েছে ৩৬ শতাংশ। কংগ্রেস আড়াই ও সিপিএম সাড়ে তিন শতাংশ ভোট পেয়েছে।

কেন্দ্রগুলিতে ১৪ থেকে ৩০ রাউন্ড পর্যন্ত গণনা হবে। ফলাফল ঘোষণার ক্ষেত্রে এখনো কিছুটা সময় লাগবে। এবার করোনা পরিস্থিতিতে গণনা হচ্ছে বলে আগের থেকে অনেক বেশি সময় লাগতে পারে।

প্রাথমিকভাবে ভিআইপি প্রার্থীদের মধ্য়ে এগিয়ে তৃণমূল নেতা সুব্রত মুখপাধ্য়ায়, ফিরহাদ হাকিম ও মলয় ঘটক, মানস ভুঁইঞা, বিজেপি নেতা অর্জুন সিংয়ের ছেলে, কংগ্রেস নেতা ইশা খান চৌধুরি। পুরুলিয়ার বাঘমুন্ডিতে বাম জোট এগিয়ে। পুরুলিয়ার বাকি অধিকাংশ কেন্দ্রে বিজেপি এগিয়ে।

মোট ১০৮টি কেন্দ্রে গণনা হচ্ছে। সেকানে করোনা বিধি মানা হচ্ছে। করোনা পরীক্ষার নেগেটিভ সার্টিফিকেট দেখিয়ে গণনাকেন্দ্রে ঢুকতে হচ্ছে। সেখানে একবার ঢুকলে আর বেরতে দেয়া হচ্ছে না।