গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের নব নির্বাচিত প্রধানমন্ত্রী মিয়ান মুহাম্মদ শাহবাজ শরীফকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট থেকে প্রচারিত এক বার্তায় মোদি লিখেন- পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় মান্যবর শাহবাজ শরীফকে অভিনন্দন। ভারত চায় এ অঞ্চল সন্ত্রাস মুক্ত থাকুক, এখানে আমরা শান্তি ও স্থিতিশীলতা চাই যাতে আমাদের উন্নয়নের চ্যালেঞ্জগুলোতে মনোনিবেশ করতে এবং জনগণের মঙ্গল ও সমৃদ্ধি নিশ্চিত করতে পারি।
Congratulations to H. E. Mian Muhammad Shehbaz Sharif on his election as the Prime Minister of Pakistan. India desires peace and stability in a region free of terror, so that we can focus on our development challenges and ensure the well-being and prosperity of our people.
— Narendra Modi (@narendramodi) April 11, 2022