গাজীপুর কণ্ঠ ডেস্ক : উপসচিব থেকে পদোন্নতি পেয়ে যুগ্মসচিব হলেন গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী জামিল আহমেদসহ জনপ্রশাসনের ৮২ জন কর্মকর্তা।
বুধবার (২৯ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় তাঁদের পদোন্নতির প্রজ্ঞাপন জারি করেছে।
নিয়ম অনুযায়ী পদোন্নতি দিয়ে দেশে কর্মরত কর্মকর্তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত যুগ্মসচিবদের এখনো পদায়ন করা হয়নি।
পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে ৭৮ জন বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও অন্যান্য সরকারি দফতরে কর্মরত আছেন। আর চারজন বিদেশে বাংলাদেশ দূতাবাস ও হাইকমিশনে কর্মরত আছেন।
উল্লেখ্য : বিসিএস ২০’তম ব্যাচের কর্মকর্তা জামিল আহমেদ (উপসচিব) ২০১৮ সালের ২৬ ডিসেম্বর থেকে গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।





