গাজীপুর কণ্ঠ ডেস্ক : নরসিংদীর রায়পুরায় অগ্রণী ব্যাংকের ভেতর থেকে দুই আনসার সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৮ জানুয়ারি) সকালে উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের রাধাগঞ্জ শাখা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- অগ্রণী ব্যাংক রাধাগঞ্জ শাখায় কর্মরত আনসার সদস্য রঞ্জু মিয়া ওরফে রঞ্জন (৩২) এবং তৌহিদ আহমেদ (২৪)।
ব্যাংকের ফিল্ড অফিসার কামরুজ্জামান সংবাদ মাধ্যমকে জানান, সকালে আয়া ব্যাংক পরিষ্কার করতে আসেন। তিনি ব্যাংকের প্রধান গেইট খোলা দেখেন এবং আনসারদের কোনো সাড়া না পেয়ে ব্যাংকের পাশে থাকা ফটোকপি দোকানের মালিক নয়ন মিয়াকে বিষয়টি জানান। পরে নয়ন মিয়া পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে পুলিশ।