গাজীপুর কণ্ঠ ডেস্ক : দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীতে ধারাবাহিক বদলির অংশ হিসেবে প্রাথমিকভাবে গাজীপুরের ৩ জনসহ দেশের ৪৭ জন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিষয়ে সম্মতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সোমবার (৪ ডিসেম্বর) গণমাধ্যমকে এ তথ্য জানান।

জানা গেছে, ইউএনওদের বদলির বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রস্তাবে সম্মতি দেয় তালিকায় থাকা গাজীপুরের কাপাসিয়ার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) একেএম গোলাম মোর্শেদ খানকে কিশোরগঞ্জের ভৈরব উপজেলা নির্বাহী অফিসার হিসেবে এবং তাঁর স্থলে কিশোরগঞ্জ সদরের ইউএনও মোহাম্মদ আলী সিদ্দিককে কাপাসিয়ায় বদলি করা হয়েছে।
এছাড়াও শ্রীপুরের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তরিকুল ইসলামকে কিশোরগঞ্জের সদরে এবং তাঁর স্থলে টাঙ্গাইলের মধুপুরের ইউএনও শামীমা ইয়াসমিনকে শ্রীপুরে পদায়ন করা হয়েছে।,
অপরদিকে কালিয়াকৈরের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদকে ঢাকার ধামরাইয়ে এবং ধামরাইয়ের ইউএনও হোসাইন মোহাম্মদ হাই জকীকে কালিয়াকৈরের করা হয়েছে।
আরো জানতে………