নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে ৫ জনের মৃত্যু

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে ৫  জনের মৃত্যু

গাজীপুর কণ্ঠ ডেস্ক : ঢাকা-চট্রগ্রাম রেলপথের নরসিংদীর রায়পুরার খাকচকে ট্রেনে কাটা পড়ে মোট ৫ জন নিহত হয়েছেন। ধারণা করা হচ্ছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘তুর্ণা নিশিতা’ এক্সপ্রেসে কাটা পড়ে এই ঘটনা ঘটে।

এখন অবধি নিহতদের পরিচয় জানা যায়নি। তবে সকলেই পুরুষ। 

স্থানীয়রা জানান, সোমবার (৮ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে রেললাইনের পাশে ৫টি মরদেহ ছিন্নবিচ্ছিন্ন অবস্থায় দেখা যায়। পরে পুলিশে খবর দিলে পুলিশ সকাল পৌনে ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। তারা ট্রেন থেকে পড়ে গিয়ে কাটা পড়েছে নাকি রেললাইনে বসে থাকা অবস্থায় কাটা পড়েছে এ বিষয়ে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

এ ব্যাপারে নরসিংদী রেলওয়ে পুলিশের ইনচার্জ (উপপরিদর্শক) মো.শহিদুল্লা সংবাদ মাধ্যমকে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া চলমান।