উড্ডয়নের সময় চাকা রেখে ৭১ যাত্রী নিয়ে মাঝ আকাশে বিমান!

উড্ডয়নের সময় চাকা রেখে ৭১ যাত্রী নিয়ে মাঝ আকাশে বিমান!

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কক্সবাজার বিমানবন্দর থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের চাকা খুলে নিচে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বিমানটিতে শিশুসহ মোট ৭‌১ জন যাত্রী রয়েছে বলে জানা গেছে।

শুক্রবার (১৬ মে) দুপুর ১টা ৩৫ মিনিটে কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করে বিজি ৪৩৬ (ড্যাশ ৮-৪০০) ফ্লাইটটি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এবিএম রওশন কবীর সংবাদ মাধ্যমকে জানান, কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে থেকে আকাশে ওড়ার পরই পেছনের একটি চাকা খুলে নিচে পড়ে যায়। আমাদের ইঞ্জিনিয়ারিং টিম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের পাশে অবস্থান করছে। ফ্লাইটটি ইমারজেন্সি ঘোষণা করা হয়েছে।

পেছনের একটি চাকা ছাড়াই উড়োজাহাজটি নিরাপদে শাহজালালে অবতরণ করেছে।

বিমানের বিশেষজ্ঞ দল জানিয়েছে, পেছনের এক চাকাতেও বিমান জরুরি অবতরণ করতে পারে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিমানের বিজি ৪৩৬ (ড্যাশ ৮-৪০০) ফ্লাইটটি কছু সময় ঢাকার আকাশে উড়ে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীর বেলা আড়াইটার দিকে সংবাদ মাধ্যমকে জানান, উড়োজাহাজটি মাত্র ঢাকায় অবতরণ করেছে । একটি চাকা ছাড়াই রানওয়েও অবতরণের সব প্রস্তুতি নেওয়া হয়েছিল। যাত্রী ও উড়োজাহাজ নিরাপদ আছেন।

সূত্র: ঢাকা পোস্ট