কালীগঞ্জে ইয়াবাসেবীর তিন মাসের কারাদণ্ড

কালীগঞ্জে ইয়াবাসেবীর তিন মাসের কারাদণ্ড

গাজীপুর কণ্ঠ ডেস্ক 

কালীগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা করে এক ইয়াবাসেবীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসন।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে এই মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম কামরুল ইসলাম।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি বক্তারপুর ইউনিয়নের বেরুয়া এলাকার কাজলের ছেলে বিল্লাল (২০)।

মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা সেবনরত অবস্থায় বিল্লালকে আটক করে পুলিশ। সোমবার দুপুরে তাকে মোবাইল কোর্টে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮–এর ৩৬(৫) ধারায় তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম কামরুল ইসলাম।