গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

সকালে বাড়ি থেকে বের হয়ে রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন অনিমা রানী সাহা। সে সময় তিনি ট্রেনের নিচে কাটা পড়েন।

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

গাজীপুর কণ্ঠ ডেস্ক

গাজীপুর মহানগরের সদর থানা এলাকায় ট্রেনে কাটা পড়ে একজন নারীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (০৩ জুলাই) সকালে মহানগরের উত্তর বিলাশপুর এলাকায় ঢাকা-রাজশাহী রেললাইনে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

নিহতের নাম অনিমা রানী সাহা (৫০)। তিনি ওই এলাকার বাসুদেব সাহার স্ত্রী।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক ওমর ফারুক বিবিসি বাংলাকে জানান, সকালে বাড়ি থেকে বের হয়ে রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন অনিমা রানী সাহা। এসময় পঞ্চগড়গামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি বিলাশপুর এলাকা অতিক্রম করার সময় তিনি ট্রেনের নিচে কাটা পড়েন।

ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে বলে জানানো হয়েছে।

পুলিশ বলছে, আইনগত প্রক্রিয়া সম্পন্ন হলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।