যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরো উড়োজাহাজ কিনতে সম্মত হয়েছে বাংলাদেশ

প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকার ইতিহাসে কর্মসংস্থান সৃষ্টিতে সবচেয়ে সফল প্রেসিডেন্ট।

যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরো উড়োজাহাজ কিনতে সম্মত হয়েছে বাংলাদেশ

গাজীপুর কণ্ঠ ডেস্ক

যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরো উড়োজাহাজ কিনতে সম্মত হয়েছে বাংলাদে

রবিবার (৩০ আগস্ট) রাতে দক্ষিণ ও মধ্য এশিয়া–বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত এবং ভারতে দেশটির রাষ্ট্রদূত সার্জিও গর এক এক্স পোস্টে এ তথ্য জানান।

সার্জিও গর তার পোস্টে লিখেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকার ইতিহাসে কর্মসংস্থান সৃষ্টিতে সবচেয়ে সফল প্রেসিডেন্ট।

তিনি প্রতিদিন নিরলসভাবে কাজ করছেন লাখো উচ্চ বেতনের কর্মসংস্থান সৃষ্টি, ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ আকর্ষণ এবং মার্কিন অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার জন্য।

চলতি সপ্তাহেই প্রেসিডেন্ট ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রী আরেকটি গুরুত্বপূর্ণ চুক্তি করেছেন। এর আওতায় বাংলাদেশ আরো বেশি বোয়িং উড়োজাহাজ কেনার জন্য কয়েক বিলিয়ন ডলার ব্যয় করতে সম্মত হয়েছে, যার ফলে প্রাথমিকভাবে করা অর্ডারের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়বে।

আমাদের প্রেসিডেন্ট আমেরিকা এবং আমাদের অংশীদারদের আবারো মহান করে তুলছেন!