গাজীপুর কণ্ঠ ডেস্ক
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ শৌচাগারে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে এক হাজতির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (০৫ নভেম্বর) বিকালে এ ঘটনা ঘটেছে।
মারা যাওয়া রাজু পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ গ্রামের আয়নাল হকের ছেলে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার হালিমা আক্তার জানিয়েছেন, “কারাগারের শৌচাগারের দরজার সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দেন রাজু। পরে দায়িত্বে থাকা কারারক্ষীরা তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
“সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বেলা সাড়ে ৩টার দিকে রাজুকে মৃত ঘোষণা করেন।”
এ ঘটনায় আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।