বিশেষ প্রতিনিধি
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ২২ জনকে গ্রেপ্তার করেছে।
শনিবার (২১ নভেম্বর) জিএমপির ইন্সপেক্টর (মিডিয়া) মো. শওকত কবির এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত মহানগরের ৮টি থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এ অভিযান চালায়।
গ্রেপ্তারদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টির সঙ্গে জড়িত পরিকল্পনাকারী বা সহযোগী ৬ জন, মাদক মামলার আসামি ২ জন এবং নিয়মিত মামলার আসামি ১৪ জন।
পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে।