বিশেষ প্রতিনিধি
আওয়ামী লীগের সন্ত্রাসীদের হাসপাতালসহ দেশব্যাপী বিভিন্ন স্থাপনায় ভাঙচুর এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) গাজীপুর শাখা।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মূল ফটকের সামনে প্রায় এক ঘণ্টা এ কর্মসূচি চলে।
ড্যাব গাজীপুরের আহ্বায়ক ও স্বাস্থ্য অধিদপ্তরের ডেন্টাল অনুষদের পরিচালক ডা. আলী আকবর পলানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. জুবাইদা সুলতানা, একই হাসপাতালের পরিচালক ডা. কামরুল ইসলাম কামাল, ড্যাব গাজীপুরের সদস্যসচিব ডা. খলিলুর রহমান, একই হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. এনামুল হক, ডা. এম এ বি সিদ্দিক ও ডা. মাহবুদ পলাশ এবং মেডিকেল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক কবির হোসেন প্রমুখ।