শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেলে ‘শত কোটি টাকার দুর্নীতি ও লুটপাটের’ প্রতিবাদে মানববন্ধন

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে যন্ত্রপাতি কেনার নামে শত কোটি টাকার দুর্নীতি ও লুটপাটের প্রতিবাদে চার দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।

সম্প্রতি সময় টিভিতে প্রকশিত অনুসন্ধানী এক প্রতিবেদনে যন্ত্রপাতি কেনার নামে শত কোটি টাকার দুর্নীতির চিত্র উঠে এসেছে। ঘুষ দিয়ে এসব তথ্য গোপনের চেষ্টাও করে কর্তৃপক্ষ।

এরপর শহরের রাজবাড়িতে অবস্থিত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শুক্রবার বিকেল চারটায় ‘গাজীপুর জেলার সাধারণ শিক্ষার্থীবৃন্দ’র ব্যানার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে একদল সাধারণ শিক্ষার্থী।

 

‘দুর্নীতি ও লুটপাটের’ প্রতিবাদে বিক্ষোভ মিছিলের একাংশ।

মানববন্ধ ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত। মানববন্ধন চলাকালে শিক্ষার্থীরা তাদের বক্তব্যে সরকারের বিভিন্ন সেক্টরের নানা ধরনের অনিয়ম এবং দুর্নীতির ব্যাখ্যা উপস্থাপন করেন।

 

মানববন্ধনে ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা চারটি দাবির কথা উল্লেখ করেন। অবিলম্বে এসব দাবি বাস্তবায়নে প্রয়াজনে কঠোর কর্মসূচি দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

দাবী সমূহের মধ্যে রয়ছে- শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের পদত্যাগ, বিচার বিভাগীয় তদন্তকমিটি গঠন এবং এই লুটপাটের সাথে জড়িতদের শাস্তির আওতায় আনা, স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য সচিবের পদত্যাগ, ও শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসায় আধুনিকায়ন ও দালালদের উপদ্রবের নিরসন।

 

আরো জানতে……

শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে শত কোটি টাকার অনিয়ম!(ভিডিও)