কালিয়াকৈরে আজমেরী পরিবহনের বাস উল্টে মা-মেয়ের মৃত্যু

গাজীপুর কণ্ঠ ডেস্ক : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরে আজমেরী পরিবহনের বাস উল্টে মা-মেয়ের মৃত্যু হয়েছে।

রোববার সকালে উপজেলার মৌচাক আমবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ফাতেমা বেগম (৩৫) ও তার মেয়ে আরবি (৯ মাস) । তারা কালিয়াকৈর উপজেলার বোটঘর এলাকার ইদ্রিস আলীর স্ত্রী ও মেয়ে।

সালনা-কোনাবাড়ী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. ম‌জিবুর রহমান জানান, সকাল সোয়া ছয়টার দিকে গাজীপুরগামী আজমেরী পরিবহনের একটি বাস মৌচাক আমবাগান এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে কাত হয়ে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মা-মেয়ের মৃত্যু হয়। নিহতদের মর‌দেহ উদ্ধার ক‌রে হয়েছে। দুর্ঘটনার পরপর বাসের চালক ও সহযোগীরা পালিয়ে গেছেন। বাসটি জব্দ করা হয়েছে।

এ ব্যাপা‌রে আইনগত ব্যবস্থা নেওয়া হ‌চ্ছে বলেও জানান ওই কর্মকর্তা।