শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, মন্ত্রিসভায় প্রস্তাব অনুমোদন

শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, মন্ত্রিসভায় প্রস্তাব অনুমোদন

গাজীপুর কণ্ঠ ডেস্ক

রাজধানীর আব্দুল গণি রোড থেকে শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

রবিবার (১৮ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলনকক্ষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, সরকার ২০২৯ সালের মধ্যে শেরেবাংলা নগরে সচিবালয়ের কার্যক্রম শুরু করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে।