গাজীপুর কণ্ঠ ডেস্ক : কাপাসিয়ার তরগাঁও পূর্বপাড়ায় ‘শ্বাসকষ্টে’ আক্রান্ত হয়ে ৩৫ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে।
সোমবার সকাল ৯টার দিকে ওই নারীর বাড়িতে তাঁর মৃত্যু হয়েছে। তবে তাঁর জ্বর বা সর্দি–কাশি ছিল না।
সত্যতা নিশ্চিত করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুস সালাম বলেন, ওই নারীর জ্বর বা সর্দি–কাশি ছিল না। শ্বাসকষ্টের সমস্যা নিয়ে কয়েক বছর ধরেই তিনি কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। আগে থেকেই ওই নারীর শ্বাসকষ্ট ছিল।
আমাদের কাছে মনে হচ্ছে, তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাননি। তাই নিহত নারীর দাফন সাধারণভাবেই সম্পন্ন হবে। তবে ওই নারীর স্বামীসহ পরিবারের অন্যদের নমুনা সংগ্রহ করা হয়েছে, নমুনা পরীক্ষার জন্য আইইডিসিআর এ পাঠানো হবে বলেও জানান ওই কর্মকর্তা।