গাজীপুর কণ্ঠ ডেস্ক : কারোনাভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ট দুর্যোগময় পরিস্থিতিতে জরুরি সেবায় যুক্তদের ছাড়া কাউকে গাজীপুর সিটি করপোরেশনে এলাকায় প্রবেশ কিংবা বের হওয়াতে ‘কড়াকড়ি আরোপ’ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জেলা প্রশাসন।
মঙ্গলবার সকাল থেকেই গাজীপুর মহানগরীর প্রবেশমুখগুলোতে চেকপোস্ট বসিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। যানবাহন থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যুক্তি সংগত কারণ না পেলে ফেরত পাঠানো হচ্ছে তাদের।

উপযুক্ত কারণ ছাড়া গাজীপুর মেট্রোপলিটন এলাকায় কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না বলে জানিয়েছে পুলিশ। সামাজিক দুরত্ব বজায় রাখা ও অপরাধ কর্মকান্ড বন্ধে কাজ করছেন তারা। জনগণের জীবনযাত্রা স্বাভাবিক রাখার জন্য যে কোনো জরুরি প্রয়োজন ব্যতীত এককভাবে বা দলবদ্ধভাবে বাইরে ঘোরাফেরা নিষিদ্ধ করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: আনোয়ার হোসেন বলেন, গাজীপুর মেট্রোপলিটন এলাকায় প্রবেশে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। মহানগরীর ১০টি পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। মেট্রোপলিটন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

গাজীপুরের জেলা প্রশাসক( ডিসি) এস এম তরিকুল ইসলাম বলেন, গাজীপুর সিটি করপোরেশনে এলাকায় প্রবেশ কিংবা বের হওয়াতে কড়াকড়ি আরোপ করেছে হয়েছে। পরিস্থিতির প্রয়োজনে দরকার হলে লকডাউন করা হবে।
এ সংক্রান্ত আরো জানতে……
গাজীপুরে ওষুধের দোকান ব্যতীত বেলা ১২টার মধ্যে সব বন্ধের নির্দেশ
পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত যা বন্ধ থাকছে গাজীপুরে
কারোনা ভাইরাসের প্রতিরোধের ‘এগারো ধরণের কার্যক্রম’ বন্ধের নির্দেশ গাজীপুরে