মহামারী না যুদ্ধ?

মহামারী না যুদ্ধ?

    যুদ্ধ নয়, শান্তি চাই
ঘরে ঢুকেও রেহাই নাইl
জাতি নয়, ধর্ম নয়
সবার ঘরেই ভয়l

নয় কোন অঞ্চল বা দেশ
ভয়ে আছে সাতটি মহাদেশl

ধনী-গরীব যেই হোক
সংবাদ পেতে মিডিয়ায় চোখl
মিডিয়াকর্মীরা করছে প্রচার
মানুষ উপায় খুঁজছে সুরক্ষারl

শত্রু এখনো অদৃশ্য
দৃশ্যমানের চেষ্টায় সারা বিশ্বl
জানি শুধু নাম ‘করোনা ভাইরাস’
বিজ্ঞানীরা উপায় পাবে মর্মে বিশ্বাসl

প্রায় ২ লক্ষ হারিয়েছি উপায় খুঁজতেই
লাশের সারি দীর্ঘ হচ্ছে প্রতি মুহূর্তেইl

হলো দূরত্ব শুভেচ্ছা বিনিময়েও
মানা আছে ঘর থেকে বের হতেওl
থমকে গেছে অর্থনীতির চাকা
শিল্প, সড়ক-মহাসড়কও ফাঁকাl

আছে হতদরিদ্ররা সবচেয়ে কষ্টে
এভাবে আর কতদিন থাকবে ভূপৃষ্ঠে?
কি নামে ডাকবো…মহামারী না যুদ্ধ?
শুধু জানি সারাবিশ্ব এখন অবরুদ্ধll

 

লেখক: এ.কে.এম মিজানুল হক
অফিসার ইনচার্জ,
কালীগঞ্জ থানা,গাজীপুর।

 

এ.কে.এম মিজানুল হকের আরো কবিতা

দীর্ঘশ্বাস…..

করোনাযুদ্ধে বাংলাদেশ

বিদেশ ফেরতদের প্রতি অনুরোধ

করোনা ভাইরাস

প্রশ্ন