করোনাভাইরাসে নতুন শনাক্ত ৩৯০ জন, মৃত্যু ১০ জনের

গাজীপুর কণ্ঠ ডেস্ক : সারাদেশে করোনাভাইরাসে নতুন করে শনাক্ত হয়েছেন ৩৯০ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩,৭৭২ জনে।

গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে এখন পর্যন্ত ১২০ জনের মৃত্যু হলো।

বুধবার দৈনিক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

গত ২৪ ঘণ্টায় ৩,০৯৬টি নমুনা পরীক্ষা করে আক্রান্তদের শনাক্ত হয়েছেন, যা প্রায় ১০ শতাংশ।

সর্বশেষ মারা যাওয়া ১০ জনের মধ্যে পুরুষ সাতজন, নারী তিন জন।

এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন পাঁচজন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৯২ জন।

(জেলা-ভিত্তিক পরিসংখ্যান দেখতে চাইলে এখানে ক্লিক করুন।)

বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয় আটই মার্চ। এরপর থেকে দেশটিতে আস্তে আস্তে রোগীদের সংখ্যা বাড়তে শুরু করে। তবে এপ্রিল মাসের পরীক্ষা বৃদ্ধির পাশাপাশি রোগী শনাক্তের সংখ্যাও অনেক বৃদ্ধি পায়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে ঢাকায়। এরপরেই নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী ও কিশোরগঞ্জে বেশি রোগী শনাক্ত হয়েছে।

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত যেসব রোগী শনাক্ত হয়েছে, তাদের মধ্যে ১৫ শতাংশই চিকিৎসক এবং নার্স সহ স্বাস্থ্যকর্মী রয়েছেন বলে জানিয়েছে চিকিৎসকদের একটি সংগঠন।