ইটাহাটায় ওএমএস’র পণ্য ওজনে কম দেওয়ায় ২০ হাজার টাকা জরিমানা

গাজীপুর কণ্ঠ ডেস্ক : মহানগরের ইটাহাটা এলাকায় ট্রাকে করে ওএমএস’র পণ্য (আটা) বিক্রির সময় ওজনে কম দেওয়ার এক বিক্রেতাকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসনে নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিষা রানী কর্মকার এর নেতৃত্বে ওই ভ্রাম্যমান আদালত পরিচালিনা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিষা রানী কর্মকার বলেন, সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির ওএমএসের আটা বিক্রির সময় ৫ কেজির স্থলে ওজনে কম দেয়া হচ্ছে ভোক্তাদের এমন অভিযোগে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এসময় ঘটনার সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বিক্রেতা আবুল কালামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়াও ভোক্তারা সামাজিক দূরত্ব বজায় না রেখেই ওএমএসের পণ্য গ্রহণ করছিল। অভিযানে ভোক্তাদের সামাজিক দূরত্বও নিশ্চিত করা হয়েছে।