গাজীপুর কণ্ঠ ডেস্ক : শ্রীপুরের ভিয়েলা টেক্স কারখানায় তুলার গুদামের আগুন ১৬ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
শুক্রবার দুপুর পৌণে দুইটার দিকে লাগা আগুন ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের কর্মীরা শনিবার সকালে নিয়ন্ত্রণে আনেন।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিরচালক মো: মামুনুর রশীদ ও শ্রীপুর ফায়ার স্টেশন সূত্রে জানা গেছে, দুপুর পৌণে দুইটার দিকে শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি এলাকার ভিয়েলা টেক্স কারখানার টিনসেটের তুলার গুদামে আগুন লাগার খবর পান। মুহুর্তেই আগুন পুরো গুদামে ছড়িয়ে পরে। পরে শ্রীপুর, জয়দেবপুর ও ময়মনসিংহের ভালুকা, ত্রিশাল ফায়ার স্টেশনের মোট ৭টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নেভাতে শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মীদের চেষ্টায় শনিবার সকাল ৬টা ১০ মিনিটের দিকে নিয়ন্ত্রণে আসে। আগুনে ওই শেডে থাকা বিপুল পরিমান তুলার পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা আরো জানান, ড্যাম্পিংয়ের কাজ চলছে। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমান তদন্ত সাপেক্ষে বলা যাবে।