গাজীপুর কণ্ঠ ডেস্ক : কাপাসিয়ায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কর্মহীন হয়ে বিপাকে পড়া অসহায় বেদে সম্প্রদায়কে খাদ্য সহায়তা দিতে বেদে পরিবারের মাঝে গিয়ে হাজির হন এসপি শামসুন্নাহার।
রবিবার (৩ মে) বিকেলে অসহায় ও হতদরিদ্র বেদে সম্প্রদায়ের ৩৯ টি পরিবারের মাঝে নিজ হাতে সহায়তা হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেন এসপি শামসুন্নাহার।
তরগাঁও খেয়াঘাট সংলগ্ন শীতলক্ষ্যা (বানার) নদীর চরে অস্থায়ীভাবে বসবাস করে বেদে সম্প্রদায়ের ৩৯ টি পরিবার।

জেলা পুলিশ সুপার (এসপি) শামসুন্নাহার বলেন, কাপাসিয়ার তরগাঁও খেয়াঘাট সংলগ্ন শীতলক্ষ্যা (বানার) নদীর চরে অস্থায়ীভাবে বসবাসরত বেদে সম্প্রদায়ের ৩৯ টি পরিবার চরম দুঃসময় অতিবাহিত করছে। জেলা পুলিশর পক্ষ থেকে সহায়তা হিসেবে তাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
তিনি আরো বলেন, করোনার এই দুঃসময়ে সমাজের সকল স্বচ্ছল ব্যক্তিদের অসহায়দের সহযোগিতায় এগিয়ে আসা উচিত।