টঙ্গীতে ‘আব্দুল হাকিম মাস্টার ফাউন্ডেশন’র উদ্যোগে ত্রাণ বিতরণ

গাজীপুর কণ্ঠ ডেস্ক : লকডাউনে সহস্রাধিক পরিবারের মাঝে টঙ্গীর মুদাফায় ‘আব্দুল হাকিম মাস্টার ফাউন্ডেশন’র উদ্যোগে তৃতীয় দফায় ত্রাণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) এ ত্রাণ বিতরণ করা হয়েছে।

ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন সাবেক কাউন্সিলর আতাউর রহমান ও মাহবুব-উল-আলম মাস্টার। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মো. আনিসুর রহমান, নাজমুল হক জিহাদী, আবুল হাসেম, আলাউদ্দিন প্রমুখ।

দুই দফায় সহস্রাধিক পরিবারের মাঝে চার কেজি চাল, এক কেজি ডাল, দুই কেজি আলু, এক কেজি পিঁয়াজ, এক লিটার সয়াবিন তৈল, এক কেজি লবণ ও সেমাই বিতরণ করা হয়।