গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ : সংসারে অশান্তির যোগ আছে। নতুন বন্ধুর আগমন হবে। শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ।
বৃষ : চাকরিজীবীদের আয় বাড়বে। বিপরীত লিঙ্গের প্রতি অনুরাগ জন্ম নেবে।
মিথুন : ব্যবসায়ে অর্থ লগ্নি করতে বন্ধুদের সাহায্য পাওয়া যাবে। পরিবারে অশান্তি যোগ আছে। ঠান্ডাজনিত রোগ হতে পারে।
কর্কট : বিবাহে উন্নতির যোগ আছে। কর্মক্ষেত্রে উন্নতি হবে। আত্মীয়দের সাহায্য পাওয়া যাবে।
সিংহ : রাজনীতিবিদদের জন্য শুভ দিন। তবে জনসেবায় বাধা আসবে। অনেকের সাহায্য পাওয়া যাবে।
কন্যা : প্রাপ্ত সম্পদ উদ্ধারে কষ্ট হবে। ভ্রমণের সুযোগ সৃষ্টি হতে পারে। আংশিক আশা পূরণ হবে।
তুলা : কর্মে ক্ষতি যোগ। দুশ্চিন্তায় আয়ু ক্ষয়। চর্মরোগ হতে পারে।
বৃশ্চিক : পাওনা টাকা আদায় হবে। বাবার স্বাস্থ্যের উন্নতি হবে। কিন্তু নিজের স্বাস্থ্যের অবনতি যোগ।
ধনু : সংগঠনে অর্থ ব্যয় হবে। অতৃপ্তি ও দুশ্চিন্তা বাড়বে। বন্ধুভাগ্য শুভ।
মকর : প্রেমিক-প্রেমিকাদের মধ্যে দ্বন্দ্ব দেখা দেবে। শত্রু মাথাচাড়া দেবে। ধৈর্য ধারণ করুন।
কুম্ভ : বিলাসদ্রব্য কেনার জন্য অর্থব্যয়। পেটের পীড়া বাড়তে পারে। জীবনসঙ্গীর আয় বাড়বে।
মীন : বাবার স্বাস্থ্যের উন্নতি হবে। বৈদেশিক বাণিজ্যে অর্থ বৃদ্ধি হবে।