ধর্মে আকর্ষণ বাড়বে সিংহের, সামাজিক ক্ষেত্রে সম্পদ বাড়বে তুলার

গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ : ধর্মের প্রতি অনুরাগ বাড়বে। ঠান্ডায় সন্তানের গায়ের ব্যথা বাড়বে। তীর্থ ভ্রমণের ইচ্ছা বাড়বে।

বৃষ : মায়ের গায়ের ব্যথা বাড়বে। ডায়াবেটিস বাড়তে পারে। হৃদরোগ বাড়ার আশঙ্কা আছে।

মিথুন : স্ত্রীর গায়ের ব্যথা বাড়বে। ছোট ভাইবোনরা অসুখে পড়বে। স্ত্রীর তীর্থ ভ্রমণ যোগ আছে।

কর্কট : গায়ের ব্যথা বাড়বে। সম্পদপ্রাপ্তি যোগ আছে। আয় বাড়বে।

সিংহ : ঠান্ডায় নিজে ও সন্তান কষ্ট পাবে। ধর্মে আকর্ষণ বাড়বে। ভূ- সম্পদ বাড়বে।

কন্যা : তীর্থ যাত্রা যোগ আছে। মায়ের শরীরে ব্যথা থাকলেও সম্পদ প্রাপ্তি যোগ আছে। ব্যয় বাড়বে।

তুলা : অবৈধ প্রেমে বদনাম রটবে। সামাজিক ক্ষেত্রে সম্পদ বাড়বে। ছোট ভাইবোনের সম্পদ প্রাপ্তির যোগ আছে।

বৃশ্চিক : ধর্মীয় কাজে ব্যস্ততা বাড়বে। অর্থ-সম্পদ বৃদ্ধি হবে। বাসায় ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

ধনু : গায়ে ব্যথা ও ভূ-সম্পদ বাড়বে। ধর্মীয় কাজে ভ্রমণ বাড়বে। ধর্মের দিকে ঝোঁক বাড়বে।

মকর : সম্পদ বিক্রি করার পরিবেশ আসবে। জমিতে অর্থলগ্নি হতে পারে। স্ত্রীর নামে ভূ-সম্পদ বাড়বে।

কুম্ভ : ঠান্ডায় স্ত্রীর গায়ের ব্যথা বাড়বে। তবে স্ত্রীর নামে ভূ-সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা আছে। ধর্মীয় সাধনায় কৃতকার্য লাভ হবে।

মীন : ঠান্ডায় গায়ের ব্যথা বাড়বে। ধর্মীয় কাজে ব্যস্ততা বাড়বে। মাটির সঙ্গে সম্পর্কিত কাজে লাভ হবে।