গাজীপুর কণ্ঠ ডেস্ক : করোনায় আক্রান্ত হয়ে গাজীপুর মেট্রোপলিটন স্কুলের প্রধান শিক্ষক শফিউদ্দিন আহমেদের (৬৭) মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) দিবাগত রাত দুইটার দিকে তিনি ঢাকার সিএমএইচ-এ চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
শুক্রবার (৫ জুন) রাতে স্বাস্থ্যবিধি মেনে তাঁকে পূর্ব চান্দনা এলাকায় দাফন করা হয়েছে।
মৃত শিক্ষক মহানগরের পূর্ব চান্দনা এলাকার বাসিন্দা।
গাজীপুর সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ডের কাউন্সিলর মো. রফিকুল ইসলাম বলেন, শফিউদ্দিন আহমেদ ২০১০ সালে স্থানীয় নাওজোর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে অবসরে যান। এরপর তিনি পূর্ব চান্দনা এলাকায় গাজীপুর মেট্রোপলিটন স্কুলে প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন।
তিনি আরো বলেন, শিক্ষক শফিউদ্দিন দীর্ঘদিন যাবত ডায়াবেটিসে ভুগছিলেন। বৃহস্পতিবার রাতে তিনি জ্বর, বুকে ও মাথায় প্রচন্ড ব্যথা অনুভব করলে তাঁকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দুইটার দিকে তিনি মারা যান। মৃত্যুর পর ওই হাসপাতালে তার নমুনা পরীক্ষা করলে তার দেহে করোনা ভাইরাসের সংক্রমন পজেটিভ ধরা পড়ে। শুক্রবার (৫ জুন) রাতে স্বাস্থ্যবিধি মেনে তাঁকে পূর্ব চান্দনা এলাকায় দাফন করা হয়েছে। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।