গাজীপুর কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে পঞ্চম রোগীর মৃত্যু

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কোভিড-১৯ ডেডিকেটেড গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতলে করোনা শনাক্ত আরও এক রোগীর (৫৬) মৃত্যু হয়েছে। কোভিড-১৯ শনাক্ত তৃতীয় রোগী মৃত্যুর ঘটনা এটি।

বুধবার (১০জুন) দুপুর ১ টার দিকে তিনি মারা গেছেন।

এছাড়াও করোনা উপসর্গ নিয়ে এ পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই রোগীর মৃত্যু হয়েছে।

সত্যতা নিশ্চিত করেছেন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ও ফোকাল পারসন ডা. তপন কান্তি সরকার।

মৃত ব্যক্তি টঙ্গীর আরিচপুরের মুন্নুনগর এলাকায় বাসিন্দা।

হাসপাতাল সূত্রে জানা যায়, মৃত ব্যক্তি গত মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে হাসপাতালের কোভিড-১৯ ইউনিটে ভর্তি হন। ভর্তির প্রায় ১৩ ঘন্টা পর বুধবার (১০ জুন) দুুুপুর ১ টার দিকে তিনি মারা গেছেন। হাসপাতালের কোভিড-১৯ ইউনিটে তৃতীয় রোগী মৃত্যুর ঘটনা এটি।

এর আগে গত ৩ জুন রাত সাড়ে ১১ টার দিকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কোভিড-১৯ শনাক্ত এক শিক্ষানুরাগী ও সমাজ সেবকের (৬০) মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি কোনাবাড়ির দেউলিয়া বাড়ি এলাকায় এবং গত ২৩ মে এই হাসপাতালে কোভিড-১৯ শনাক্ত প্রথম রোগীর (৫০) মৃত্যু হয়েছিল। তাঁর বাড়ি কালিয়াকৈর উপজেলার শফিপুর এলাকায়।

এছাড়াও গত ৯ জুন (মঙ্গলবার) রাত নয়টার দিকে হাসপাতলের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক এক কর্মকর্তার (৭১) মৃত্যু হয়েছে। তিনি গাজীপুর মহানগরের দক্ষিণ ছায়াবীথি এলাকায় বসবাস করতেন। এর আগে ৪ জুন সন্ধা ৭ টার দিকে উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় শ্রীপুর উপজেলার প্রহলাদপুর মাঝিবাড়ি এলাকার এক ব্যক্তির (৫০) মৃত্যু হয়েছে।

মৃত ব্যক্তির স্বজনরা বলেন, ‘করোনা উপসর্গ থাকায় মঙ্গলবার সন্ধ্যায় টঙ্গী গণস্বাস্থ্য হাসপাতালে নমুনা পরীক্ষা করলে তিনি কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হন। পরে রাত সাড়ে ১২ টার দিকে তাঁকে হাসপাতালের কোভিড-১৯ ইউনিটে ভর্তি করা হয়। পরে বুধবার দুুুপুর ১ টার দিকে তিনি মারা গেছেন’।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ও ফোকাল পারসন ডা. তপন কান্তি সরকার বলেন, ‘মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে ওই ব্যক্তি হাসপাতালের কোভিড-১৯ ইউনিটে ভর্তি হন। বুধবার দুুুপুর ১ টার দিকে তিনি মারা গেছেন’।

তিনি আরো বলেন, ‘হাসপাতালের কোভিড-১৯ ইউনিটে তৃতীয় রোগী মৃত্যুর ঘটনা এটি। এছাড়াও করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত মারা গেছে দুই রোগী। হাসপাতালে বর্তমানে কোভিড-১৯ শনাক্ত ৫০ জন রোগী এবং করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আইসোলেশন ইউনিটে আরও ৩৭ জন রোগী ভর্তি আছেন’।

 

আরো জানতে……

গাজীপুর কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে সাবেক কৃষি কর্মকর্তার মৃত্যু

কোভিড-১৯ : শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেলের আইসোলেশনে এক রোগীর মৃত্যু

গাজীপুরে হাসপাতালে ভর্তির দুই ঘন্টা পর কোভিড-১৯ শনাক্ত আরেক রোগীর মৃত্যু

গাজীপুরে হাসপাতালে ভর্তির দেড় ঘন্টা পর কোভিড-১৯ আক্রান্ত রোগীর মৃত্যু