শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতলের আইসিইউতে রোগীর মৃত্যু

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কোভিড-১৯ ডেডিকেটেড গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতলের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন এক পুরুষ রোগীর (৫৪) মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১০টার দিকে তিনি মারা গেছেন।

সত্যতা নিশ্চিত করেছেন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: মো: খলিলুর রহমান।

মৃত ব্যক্তি টঙ্গীর গাজীপুরা এলাকায় বসবাস করতেন। 

হাসপাতাল সূত্রে জানা যায়, জ্বর-কাশি-শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে ওই ব্যক্তি গত ৯ জুন সকাল ১১ টার দিকে হাসপাতালের আইসোলশন ইউনিটে ভর্তি হন। পরে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১০ টার দিকে তিনি মারা গেছেন।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: মো: খলিলুর রহমান বলেন, ’করোনা উপসর্গ নিয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০ টার দিকে ওই রোগী মারা গেছেন। মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬ রোগী মারা গেছেন’।

তিনি আরো বলেন, ’হাসপাতালে বর্তমানে কোভিড-১৯ শনাক্ত ৪৫ জন রোগী এবং করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আইসোলেশন ইউনিটে আরও ২৯ জন রোগী ভর্তি আছেন’।

 

আরো জানতে……

গাজীপুর কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে পঞ্চম রোগীর মৃত্যু

কোভিড-১৯ : শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেলের আইসোলেশনে এক রোগীর মৃত্যু

গাজীপুরে হাসপাতালে ভর্তির দুই ঘন্টা পর কোভিড-১৯ শনাক্ত আরেক রোগীর মৃত্যু

গাজীপুরে হাসপাতালে ভর্তির দেড় ঘন্টা পর কোভিড-১৯ আক্রান্ত রোগীর মৃত্যু