গাজীপুর কণ্ঠ ডেস্ক : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়নকে রেড জোন ঘোষণা করে লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যেই অধিক করোনা আক্রান্ত শনাক্ত ও নিয়মিত শনাক্তের সংখ্যা বাড়ায় উপজেলার এ ইউনিয়নটিকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
বৃহস্পতিবার (১১ জুন) রাত ১২টা থেকে এ ইউনিয়নকে রেড জোন ঘোষণা করে লকডাউন করা হয়েছে। রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়নেই ৭৩ জন আক্রান্ত রোগী শনাক্ত রয়েছে।
লকডাউনের ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগম জানান, অধিক ঝুঁকিপূর্ণ হওয়ায় রূপগঞ্জ ইউনিয়নকে রেড জোন ঘোষণা ও লকডাউন কার্যকর করা হবে। এখন থেকেই এ ব্যাপারে ইউনিয়নবাসীকে সতর্ক করছে উপজেলা প্রশাসন।