গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুরে আরও ৭৪ জন কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে ২ হাজার ৫৮৫ জন হয়েছে।
বৃহস্পতিবার (১৮জুন) সর্বশেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী এ তথ্য জানিয়েছেন গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান।
শনাক্তের হিসেবে প্রথম সারিতে রয়েছে গাজীপুর সদর (মহানগর) ১ হাজার ৬৪৪ জন, এরপর কালিয়াকৈরে ৩১৩, শ্রীপুরে ২৬৯ জন, কালীগঞ্জে ২০০ জন এবং কাপাসিয়ায় ১৫৯ জন।
গাজীপুরের সিভিল সার্জন বলেন, ‘গাজীপুরের ৫১৮ জনের নমুনা পরীক্ষায় সর্বশেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী নতুন করে আরও ৭৪ জন কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে সদরে (মহানগর) ৬২ জন, কালিয়াকৈরে ৪ জন, কাপাসিয়ায় ৬ জন এবং কালীগঞ্জে ২ জন’।
তিনি আরো বলেন, ‘এ পর্যন্ত গাজীপুরে ১৮ হাজার ৯৯৯ জনের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে কোভিড-১৯ শনাক্ত হয়েছে ২ হাজার ৫৮৫ জনের। কোভিড-১৯-এ আজ পর্যন্ত গাজীপুরে মোট মৃত্যু হয়েছে ২৮ জনের’।
কোভিড-১৯ শনাক্তের সংখ্যা প্রতিদিনই উল্লেখযোগ্য হারে বাড়লেও, শনাক্তদের সুস্থ হয়ে ওঠার সংখ্যাটা অনেকটাই কম।
সিভিল সার্জন অফিসের তথ্য অনুসারে, ‘কোভিড-১৯ শনাক্ত হওয়ার পর এখনও অবধি ৪০৭ জন সুস্থ হয়েছেন।
আরো জানতে…….
কোভিড-১৯: উদ্বেগ বাড়িয়ে গাজীপুরে একদিনে সর্বোচ্চ ১৪৯ জন শনাক্ত