কালীগঞ্জে ’রেড জোন’ ঘোষিত অঞ্চলে স্বাস্থ্যবিধি অমান্য: ৬ দিনে ২৮ জনকে জরিমানা

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে ’রেড জোন’ ঘোষিত অঞ্চলে (পৌরসভার ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড) স্বাস্থ্যবিধি অমান্য করার দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে ৬ দিনে ২৮ জনকে ৩৪ হাজার ৫৫০ টাকা জরিমানা করেছে প্রশাসন।

১৩ জুন (শনিবার) থেকে ১৮ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত বিভিন্ন সময়ে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়েছে।

সর্বশেষ ষষ্ঠ দিনে দিনব্যাপী অভিযান পরিচালনা করে স্বাস্থ্যবিধি অমান্য করার দায়ে ৫ জনকে ২ হাজার ২শ টাকা জরিমানা করেছেন কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনা আক্তার।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কালীগঞ্জ পৌরসভায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক গত ১২ জুন রাত ১২টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পৌরসভার ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডকে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে ‘রেড জোন’ (লকডাউন) ঘোষণা করে একটি গণবিজ্ঞপ্তি জারি করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিবলী সাদিক।

এরপর ১৩ জুন থেকে উপজেলা ও জেলা প্রশাসনের সমন্বয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।

gazipurkontho
প্রথম দিন ১৩ জুন মোবাইল কোর্ট পরিচালনা করেছেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাবেয়া পারভেজ।

‘রেড জোন’ হিসেবে (লকডাউন) ঘোষণার প্রথম দিন শনিবার (১৩ জুন) স্বাস্থ্য বিধি অমান্য করার দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে ১১ জনকে ১২ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাবেয়া পারভেজ এবং কালীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনা আক্তার।

gazipurkontho
দ্বিতীয় দিন ১৪ জুন মোবাইল কোর্ট পরিচালনা করছেন কালীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনা আক্তার।

দ্বিতীয় দিন রোববার (১৪ জুন) জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নীলিমা রায়হানা এবং কালীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনা আক্তার মোবাইল কোর্ট পরিচালনা করে ৪ জনকে ১৬ হাজার জরিমানা করেন।

gazipurkontho
তৃতীয় দিন ১৫ জুন মোবাইল কোর্ট পরিচালনা করছেন কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনা আক্তার।

তৃতীয় দিন সোমবার (১৫ জুন) ৮ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে ৩ হাজার ৯৫০ টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নীলিমা রায়হানা এবং কালীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনা আক্তার।

চতুর্থ ও পঞ্চম দিন অভিযান পরিচালনা করলেও জরিমানা করা হয় নি।

সরকারি নির্দেশনা অমান্য করে ’রেড জোন’ ঘোষিত অঞ্চলের বিভিন্ন স্থানে মাস্ক না পরে বাড়ির বাহিরে অবস্থান করা, দোকান খোলা রেখে লোকসমাগম করা এবং বিনা কারণে ঘোরাফেরা করে স্বাস্থ্য বিধি অমান্য করার দায়ে ‘সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ, নির্মূল) আইন, ২০১৮’ অনুযায়ী ছয় দিনে মোট ২৮ জনকে জরিমানা ৩৪ হাজার ৫৫০ টাকা জরিমানা করা হয়েছে।

কালীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনা আক্তার, ’রেড জোন’ ঘোষিত অঞ্চলে (পৌরসভার ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড) স্বাস্থ্যবিধি অমান্য করার দায়ে বৃহস্পতিবার (৮ জুন) অভিযান পরিচালনা করে ৫ জনকে ২ হাজার ২শ টাকা জরিমানা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন ব্যাটেলিয়ন আনসার সদস্যরা।

তিনি আরো বলেন, ‘রেড জোন ঘোষিত অঞ্চলে সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠান (ওষুধের দোকান ব্যতিত) এবং সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। অন্য এলাকার কোন লোক রেড জোন ঘোষিত অঞ্চলে প্রবেশ এবং রেড জোনে থাকা কাউকে বের হতে দেওয়া হচ্ছে না। যারা নির্দেশন অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে’।

 

 

আরো জানতে……..

কালীগঞ্জে ‘স্বাস্থ্যবিধি অমান্য’ করার দায়ে ৮ জনকে জরিমানা

কালীগঞ্জে রেড জোনে ‘স্বাস্থ্যবিধি’ অমান্য করায় ১৬ হাজার টাকা জরিমানা

কালীগঞ্জে ’রেড জোন’ ঘোষিত অঞ্চলে স্বাস্থ্য বিধি অমান্য: ১১ জনকে জরিমানা