কোভিড-১৯: নমুনা দিয়ে রিপোর্ট পাওয়ার আগেই হাসপাতালে চিকিৎসাধীন রোগীর মৃত্যু!

গাজীপুর কণ্ঠ ডেস্ক : নমুনা দিয়ে রিপোর্ট পাওয়ার আগেই কোভিড-১৯-এর উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর (৬৫) মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) রাত ৯ টার দিকে কোভিড-১৯ ডেডিকেটেড শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

গত ১৩ জুন শনিবার কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি নমুনা দেন। বৃহস্পতিবার পর্যন্ত সেই রিপোর্ট পাওয়া যায় নি।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মো: রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত ব্যক্তি কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নের দেওনা গ্রামের বাসিন্দা। তিনি কৃষি কাজ করতেন।

মৃত ব্যক্তির ছেলে অভিযোগ করে বলেন, ‘আমার বাবা করোনা পরীক্ষার জন্য গত ১৩ জুন শনিবার কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিয়েছিল। বৃহস্পতিবার পর্যন্ত সেই রিপোর্ট পাইনি। স্বাস্থ্যের অবনতি হলে বৃহস্পতিবার সন্ধ্যা পৌণে ৬ টার দিকে বাবাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯ টার দিকে তিনি মারা গেছেন। রিপোর্ট পেতে বিলম্ব হওয়ায় আমার বাবা মারা গেছে’।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মো: রফিকুল ইসলাম বলেন, ‘জ্বর-কাশি-শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে ওই ব্যক্তি বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যা পৌণে ৬ টার দিকে হাসপাতালের আইসোলশন ইউনিটে ভর্তি হন। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯ টার দিকে তিনি মারা গেছেন। এ হাসপাতালে ভর্তি হওয়ার আগে তিনি কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিয়েছিলেন। পরীক্ষার রিপোর্ট এখনো আসেনি’।

কাপাসিয়া উপজেলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুস সালাম সরকার বলেন, ‘দেওনা গ্রামের ওই ব্যক্তি গত ১৩ জুন শনিবার কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন। বৃহস্পতিবার পর্যন্ত তাঁর রিপোর্ট পাওয়া যায় নি। অসুস্থতার অনুভব করলে বৃহস্পতিবার বিকেলে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এম্বুলেন্স দিয়ে কোভিড-১৯ ডেডিকেটেড শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাতে তিনি মারা গেছেন’।

 

আরো জানতে……

কোভিড-১৯ : গাজীপুরে ৪ ঘন্টার ব্যবধানে হাসপাতালে ৩ রোগীর মৃত্যু!

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতলের আইসিইউতে রোগীর মৃত্যু

গাজীপুর কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে পঞ্চম রোগীর মৃত্যু

কোভিড-১৯ : শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেলের আইসোলেশনে এক রোগীর মৃত্যু

গাজীপুরে হাসপাতালে ভর্তির দুই ঘন্টা পর কোভিড-১৯ শনাক্ত আরেক রোগীর মৃত্যু

গাজীপুরে হাসপাতালে ভর্তির দেড় ঘন্টা পর কোভিড-১৯ আক্রান্ত রোগীর মৃত্যু