গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুর কোভিড-১৯ ডেডিকেটেড শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ইউনিটে জ্বর, কাশি, শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে ভর্তি এক ব্যবসায়ীর (৫৭) মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৯ জুন) দিবাগত মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।
মৃত ব্যক্তি রাজেন্দ্রপুর দিঘীলাপাড়া এলাকার বাসিন্দা। তিনি কাপড়ের ব্যবসায়ী ছিলেন।
মৃত ব্যক্তির শ্যালক বলেন, তাঁর দুলাভাই কাপড়ের ব্যবসায়ীর ছিলেন। তিনি দীর্ঘদিন ধরেই ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন। পরে তার জ্বর ও শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে শুক্রবার রাতে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে তিনি মারা গেছেন।
কোভিড-১৯ ডেডিকেটেড শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক তাসলিমা আক্তার বলেন, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ওই ব্যক্তি রাত ১০ টা ১০ মিনিটে হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি হন এবং রাত দেড়টার দিকে তিরি মারা যান। মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। তাঁর নমুনা পরীক্ষার ফল এখানো পাওয়া যায়নি।
এ সংক্রান্ত আরো জানতে…….
কোভিড-১৯: নমুনা দিয়ে রিপোর্ট পাওয়ার আগেই হাসপাতালে চিকিৎসাধীন রোগীর মৃত্যু!
কোভিড-১৯ : গাজীপুরে ৪ ঘন্টার ব্যবধানে হাসপাতালে ৩ রোগীর মৃত্যু!
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতলের আইসিইউতে রোগীর মৃত্যু
গাজীপুর কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে পঞ্চম রোগীর মৃত্যু
কোভিড-১৯ : শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেলের আইসোলেশনে এক রোগীর মৃত্যু
গাজীপুরে হাসপাতালে ভর্তির দুই ঘন্টা পর কোভিড-১৯ শনাক্ত আরেক রোগীর মৃত্যু
গাজীপুরে হাসপাতালে ভর্তির দেড় ঘন্টা পর কোভিড-১৯ আক্রান্ত রোগীর মৃত্যু