গাজীপুর কণ্ঠ, বদলি-প্রদায়নের ডেস্ক : সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তা মো: আবুবকর সরকারকে (২০৭০৮) সহকারী কমিশনার হিসেবে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে পদায়ন করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) সহকারী কমিশনার হিসেবে তিনি কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেছেন।
কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার সিনিয়র সহকারী সচিব কে. এম. আল-আমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে গত ১৪ জানুয়ারি মো: আবুবকর সরকারকে (২০৭০৮) সহকারী কমিশনার হিসেবে পদায়নের লক্ষে চট্রগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়েছিল। একই সাথে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পপণ করা হয়েছে।
পরবর্তীতে গত ২১ জুন চট্রগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন সাহা স্বাক্ষরিত (সংস্থাপন শাখার) এক প্রজ্ঞাপনে মোঃ আবুবকর সরকারকে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে পদায়ন করা হয়েছে।
বিসিএস ইকোনমিক ক্যাডারে তিনি সরকারি চাকরিতে যোগদান করেছিলেন।
আবুবকর সরকার এর নিজ জেলা গাজীপুর।