কয়েক সেকেন্ডেই মাটিতে মিশে গেলো ৪ তলা ভবনটি

গাজীপুর কণ্ঠ ডেস্ক : মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে একটি ৪ তলা ভবন হুড়মুড় করে ভেঙে মাটির সাথে মিশে গেলো। ঘটনাটি ঘটেছে ভারতের ভারতের বেঙ্গালুরুর ম্যাজেস্টিক এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) রাত ১০টার দিকে।

ওই জায়গায় আগে ছিলো কাপালি থিয়েটার। সেই থিয়েটার ভেঙে করা হচ্ছিলো মাল্টিপ্লেক্স ভবন। নির্মাণাধীন অবস্থায় সেই ভবনটিই ভেঙে গেলো। যদিও এতে কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, এই মাল্টিপ্লেক্স ভবনের ভিত কাটার সময় আশেপাশের বহুতলে ফাটল দেখা দেয়। পরে এলাকাটা আগেই ফাঁকা করেছিলেন কর্তৃপক্ষ। আগামী মাসে এই নির্মাণাধীন বহুতলটি ভেঙে ফেলার কথা ছিল। কিন্তু তার আগেই ভেঙে পড়লো সেটি।

বেঙ্গালুরু বিশ্ববিদ্যালেয়র এক অধ্যাপক বলেছেন, ‘আমার মনে হয় বহুতলের মালিক ও কনট্রাক্টর ভূবিদের পরামর্শ না নিয়ে এই বহুতল তৈরি করছিলেন। এটা দেখে সাধারণ মানুষের চোখ খোলা উচিত। বহুতল তৈরির আগে সেখানকার মাটি পরীক্ষা করা ও ভূবিদের পরামর্শ নেয়া প্রয়োজন।’