কাশিমপুর কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হানিফ (৭০) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।

সোমবার (৩ আগস্ট) ভোরে তার মৃত্যু হয়।

হানিফ নরসিংদীর পলাশ থানার মাঝেরচর গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার বাহারুল ইসলাম জানান, হানিফ দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন এবং গত ২২ জুলাই থেকে তিনি কারা হাসপাতালে ভর্তি ছিলেন। শনিবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসা জন্য তাকে টঙ্গীর শহীদ আহসান উল্যাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য : হানিফ নরসিংদীর শিবপুর থানার ১৯৮৯ সালের একটি মামলার আসামি। ওই মামলায় ১৯৯২ সালে দন্ডবিধির ৩০২ ধারায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। এরপর ১৯৯৩ সাল থেকে তিনি নরসিংদী জেলা কারাগারে বন্দি। ২০১৭ সালের ৮ মে নরসিংদী জেলা কারাগার থেকে তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ পাঠানো হয়েছিল।