গাজীপুর কণ্ঠ ডেস্ক : মহানগরের কোনাবাড়ীর জয়েরটেক এলাকা থেকে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১)।
সোমবার (৩ আগস্ট) দিবাগত রাতে ওই দু’জনকে আটক করা হয়।
র্যাব-১-এর স্পেশালাইজ কোম্পানি পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মামুন এ তথ্য জানান।
আটকরা হলেন- ফরিদপুরের নগরকান্দা থানার কাকদী এলাকার লাল মিয়ার ছেলে মো. রাজ্জাক শেখ (২৬) ও কুড়িগ্রামের রৌমারী থানার যাদুরচর এলাকার বাচ্চু মিয়ার ছেলে মো. শাহজাহান (৩৭)।
আব্দুল্লাহ আল মামুন বলেন, জয়েরটেক এলাকায় সঞ্জিত মেম্বারের বাড়ির পাশে ইয়াবা কেনাবেচা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে র্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। এসময় ৫০০ পিস ইয়াবাসহ রাজ্জাক ও শাহজাহানকে আটক করা হয়।
তিনি আরও জানান, রাজ্জাক মেম্বারের বাড়িতে ও শাহজাহান আমবাগ নছের মার্কেট এলাকায় ভাড়া থেকে মাদক ব্যবসা করতেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।