গাজীপুর কণ্ঠ, খেলাধুলা ডেস্ক : মহামারি করোনাভাইরাসের কারণে গত ৫ মাস দেশে সব ধরনের খেলাধুলা বন্ধ রয়েছে। যদিও এরই মধ্যে বিভিন্ন দেশ স্বাস্থ্যবিধি মেনে খেলাধুলা শুরু করেছে। গত মাসে ইংল্যান্ড ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে টেস্ট ম্যাচ খেলেছে। এখন পাকিস্তানের সঙ্গে খেলছে।
তাই বাংলাদেশেও স্বাস্থ্যবিধি মেনে খেলাধুলা শুরু করার নির্দেশ দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
সোমবার বিকেলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
তিনি বলেছেন, স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে খেলাধুলার আয়োজন ও প্রশিক্ষণ কার্যক্রম চালু করা যাবে।
চলতি বছরের অক্টোবরের শেষ দিকে বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফরের কথা রয়েছে।