গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ : আয় বাড়বে। সংসারে শান্তি আসবে। মায়ের স্নায়ু রোগ নিয়ে দুশ্চিন্তা বাড়বে।
বৃষ : স্বল্প ভ্রমণে লাভ হবে। ঠান্ডা রোগে কষ্ট বাড়বে। ছোট ভাইবোনের স্বাস্থ্যের যত্ন নিন।
মিথুন : ভ্রমণে ব্যয় বাড়বে। ব্যবসায় আয় বাড়বে। শরীরের যত্ন নিন।
কর্কট : স্নায়ু ও হৃদরোগ বাড়বে। অলসতায় কাজে ব্যাঘাত ঘটবে। তবে অর্থ সঞ্চয় হতে পারে।
সিংহ : ব্যবসায় ব্যস্ততা বাড়বে। ব্যবসার জন্য বিদেশ গমন হতে পারে। ব্যয় বাড়বে।
কন্যা : পিতার ঠান্ডায় রোগ বাড়বে। এজন্য বিদেশ ভ্রমণ হতে পারে। অর্থ সঞ্চয় হতে পারে।
তুলা : কর্মক্ষেত্রে সম্মান ও ক্ষমতা বাড়বে। কাজে ব্যস্ততা যোগ আছে। স্ত্রীর আয় বাড়বে।
বৃশ্চিক : ভ্রমণে আশা পূরণ হতে পারে। স্ত্রীর ঠান্ডা রোগ ও বিদেশ ভ্রমণ যোগ আছে। পিতার স্বাস্থ্যের যত্ন নিন।
ধনু : ঠান্ডাজনিত রোগসহ হৃদরোগ বাড়বে। স্ত্রীর আয় বাড়বে। পাওনা অর্থ আদায় হবে না।
মকর : সন্তান ঠান্ডা রোগে কষ্ট পাবে। স্ত্রীর মনোবল ও ক্ষমতা বাড়বে। তবে স্ত্রীর উচ্চ রক্তচাপ বাড়তে পারে।
কুম্ভ : হৃদরোগ ও স্নায়ু দুর্বলতা বাড়বে। মায়ের ঠান্ডাজনিত রোগ বাড়বে। পাওনা আংশিক আদায় হবে।
মীন : স্বল্প ভ্রমণ শুভ হবে। সন্তানকে নানা রোগে আক্রমণ করবে। প্রেম-রোমাঞ্চ শুভ নয়।