মোগরখাল থেকে ১৩ হাজার ৬৮০ পিস ইয়াবাসহ দুই মাদকবিক্রেতা গ্রেপ্তার

গাজীপুর কণ্ঠ ডেস্ক : মহানগরের মোগরখাল এলাকা থেকে ১৩ হাজার ৬৮০ পিস ইয়াবাসহ দুই মাদকবিক্রেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাদের গ্রেপ্তার করে র‌্যাব-১ এর সদস্যরা।

গ্রেপ্তারকৃতরা হলেন- সিলেটের গোলাপগঞ্জ থানার পুরকাস্তাপুর এলাকার তারা মিয়ার ছেলে মো. রফিক আহমেদ (৩৫) ও একই থানার লখনবন্দ এলাকার মৃত অমূল্য মালাকারের ছেলে অঞ্জন মালাকার (৩৬)।

র‌্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মামুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মোঘরখাল এলাকায় একটি নোহা মাইক্রেবাস তল্লাশি করে ১৩ হাজার ৬৮০ পিছ ইয়াবা জব্দ করে দুইজনকে আটক করা হয়েছে। এ সময় মাইক্রোস, ৫টি মোবাইল ফোন এবং নগদ ৫২১৫ টাকা জব্দ করা হয়েছে। গ্রেপ্তার দুইজন কক্সবাজার থেকে মাইক্রোবাসে করে ইয়াবা নিয়ে গাজীপুরে ফিরছিলেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।