গাজীপুর ভাওয়াল কলেজ ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি

গাজীপুর কণ্ঠ ডেস্ক : মাননীয় প্রাধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে মুজিব বর্ষে বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশনায় ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ শাখা ছাত্রলীগ নেতা তারেক হাওলাদারের পক্ষ থেকে রোববার বৃক্ষ রোপণ কর্মসুচি পালন করা হয়েছে।
ছাত্রলীগ নেতা তারেক হাওলাদার বলেন বাংলাদেশ ছাত্রলীগের সম্মানিত সভাপতি আল নাহিয়ান খান জয় ভাই ও লেখক ভট্টাচার্য ভাইয়ের নির্দেশনায় সকল কার্যকলাপ ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ শাখা ছাত্রলীগ বাস্তবায়ন করবে।
তিনি আরো বলেন, দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেন সবুজ শ্যামল পরিবেশ তৈরিতে বৃক্ষ রোপণ এর ভূমিকা অনেক। তাই মুজিব বর্ষে অন্তত তিনটি করে গাছ লাগানোর জন্যে আহবান করেন এবং এর প্রক্ষাপটে বাংলাদেশ ছাত্রলীগ সারা দেশে বৃক্ষ রোপণ কর্মসূচি হাতে নেয়। কর্মসূচি সফল করার লক্ষে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ ছাত্রলীগ বদ্ধপরিকর তাই।

 

এসময় রাব্বি খন্দকার, রাতুল দেওয়ান, রানা, সুমনসহ আরো অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।